শাইখ মোখলেছ বিন আরশাদ মাদানী
শাইখ মোখলেছ বিন আরশাদ মাদানী একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও শিক্ষাবিদ। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় (সৌদি আরব) থেকে হাদীছ বিভাগে উচ্চশিক্ষা (লিসান্স) অর্জন করেন এবং ভারতের ঐতিহ্যবাহী দেওবন্দ থেকে দাওরায়ে হাদীছ সম্পন্ন করেন।|
দ্বীনের দাওয়াত ও শিক্ষা প্রসারে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। প্রচারমাধ্যমে তিনি পিস টিভি বাংলা এবং এস এ টিভির নিয়মিত আলোচক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দরুসসুন্নাহ্ সালাফিয়াহ্ মাদ্রাসার (নওগাঁ ও রাজশাহী শাখা) প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন |


